সিরাজগঞ্জে গৃহবধূ খুন, শ্বশুর গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জ সদর উপজেলার আলোকদিয়া উত্তরপাড়া গ্রামে এক গৃহবধূকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ তাঁর শ্বশুরকে আটক করেছে। সোমবার বিকেলে এ ঘটনা ঘটে।
নিহত গৃহবধূ উর্মি খাতুন (২০) সিরাজগঞ্জের চন্দ্রকোনা গ্রামের আকতার হোসেনের মেয়ে। ঘটনার পর থেকে তাঁর স্বামী শিহাব উদ্দিন পলাতক আছেন।
মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, এক বছর আগে শিহাব উদ্দিনের সঙ্গে উর্মি খাতুনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই শিহাব তাঁর শ্বশুরের কাছে যৌতুকের টাকা দাবি করে আসছিলেন। গত সোমবার বিকেল পাঁচটার দিকে ঝগড়ার একপর্যায়ে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন তাঁকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা করেন। চলছে। মর্গে পাঠানো হয়েছে লাশ।