সিরাজগঞ্জে জেএমবি সন্দেহে আটক ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের সলঙ্গার জামিয়াতুল কোরআন ক্যাডেট মাদ্রাসার একটি কক্ষ থেকে চারজনকে আটক করেছে পুলিশ। পুলিশের সন্দেহ তাঁরা জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সন্দেহ। আজ মঙ্গলবার ভোর সাড়ে চারটার দিকে পুলিশের গোয়েন্দা শাখার সদস্যরা তাঁদের আটক করেন।

সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আবু ইউসুফ প্রথম আলোকে জানান, আটক হওয়া ব্যক্তিরা হলেন জয়নাল আবেদিন (৫৫), আবু বকর সিদ্দিক (৪৯), বোরহান উদ্দিন (২৮) ও ইমরান আলী (২৬)। তাঁদের মধ্যে জয়নাল আবেদিন, বোরহান উদ্দিন ও ইমরান আলীর বাড়ি সলঙ্গার ইরানদহ বাজারে। আবু বকর সিদ্দিকের বাড়ি কাজীপুর উপজেলার গান্ধাই দক্ষিণপাড়ায়।

আজ সিরাজগঞ্জের পুলিশ সুপার পুলিশ সুপার মিরাজ উদ্দিন নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানাবেন।