সিরাজগঞ্জে জেলা ছাত্রদল নেতা গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জে জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবদুল আলিমকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার বিকেলে শহরের দিয়ারধানগড়া মহল্লার নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
সদর থানার উপপরিদর্শক আবদুল বারেক প্রথম আলোকে বলেন, আলিমের বিরুদ্ধে গাড়ি ভাঙচুরসহ নাশকতার একাধিক মামলা রয়েছে। এর মধ্যে ১৩টি মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। গ্রেপ্তারের পর আজ সন্ধ্যায় তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।