সিরাজগঞ্জে বাসে পেট্রলবোমা হামলা, আহত ৬
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপি নেতৃত্বাধীন ২০-দরীয় জোটের হরতালে আজ বৃহস্পতিবার রাতে সিরাজগঞ্জে একটি বাসে পেট্রলবোমা হামলায় ৬ জন আহত হয়েছেন। আহতদের সিরাজগঞ্জ রোড়ের শাখাওয়াত হোসেন হাসপাতালে ভর্তি করা হয়েছে। চলনবিল পরিবহনের ওই বাসটি ঢাকা থেকে রংপুরে যাতায়াত করে।
পুলিশ ও আহতেরা জানান, বাসটি বঙ্গবন্ধু সেতু পার হয়ে কামারখন্দ উপজেলার ঝাউল উড়াল সড়কের কাছে যেতেই রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ১০-১২ জন যুবকের মধ্যে থেকে পেট্রলবোমা ছুড়ে মারা হয়। এতে বাসটির তিনটি সিটে আগুন ধরে যায়। আহত হয় বাসের ছয় যাত্রী। আহত রোস্তম আলী, মহসিন আলী ও তার মেয়ে মুক্তি (১২), জহিুরুল ইসলাম, বাসের চালক সজীব ও বাস চালকের সহকারী খলিলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বঙ্গবন্ধু সেতুর পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।