সিরাজগঞ্জে ভিজিডির চালসহ একজনকে গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জ পৌর শহরের মিরপুর এলাকা থেকে সরকারি ভিজিডির ৭৫ টন চালসহ আব্দুর রাজ্জাক নামের এক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-১২-এর সদস্যরা। আজ বুধবার সকালে অভিযান চালিয়ে তাদের আটক করে।

সিরাজগঞ্জ র‍্যাব-১২ ক্যাম্প কমান্ডার মেজর সাফায়েত আহমেদ জানান, আব্দুর রাজ্জাক চোরাকারবারি। দীর্ঘদিন ধরে বিভিন্ন ইউনিয়নে সরবরাহকৃত ভিজিডিসহ সরকারি ত্রাণের চাল ক্রয়বিক্রয় করে আসছিল সে। গোপন সংবাদের ভিত্তিতে আজ সকালে আব্দুর রাজ্জাক ট্রেডার্সে অভিযান চালানো হয়। ওই গোডাউনে অভিযান চালিয়ে সরকারি সিল মারা বস্তা ও খাদ্য অধিদপ্তরের লেখা সংবলিত ৩০ কেজির বস্তায় প্রায় ৭৫ টন সরকারি চাল পাওয়া যায়।

এ সময় সিরাজগঞ্জ সদর উপজেলা ভারপ্রাপ্ত ইউএনও আকন্দ মোহাম্মদ ফয়সাল উপস্থিত ছিলেন।

র‍্যাব জানিয়েছে, গ্রেপ্তারের পর তাকে সিরাজগঞ্জ সদর থানা পুলিশের কাছে সোর্পদ করা হয়েছে। এ ঘটনায় র‍্যাব বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেছে।