সিরাজগঞ্জে শিশুকে ধর্ষণের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জ শহরের রেল কলোনি এলাকায় ১১ বছরের বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার দিবাগত রাতে এই ঘটনা ঘটে বলে অভিযোগ তোলা হয়েছে।

এ ঘটনায় শিশুটির দাদি বাদী হয়ে দুজনকে আসামি করে সদর থানায় মামলা করেছেন। আসামি দুজন হলেন রেল কলোনি এলাকার শাহাদৎ হোসেন (৫০) ও রুবেল হোসেন (৪৫)। ঘটনার পর থেকে তাঁরা দুজন পলাতক।

মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্ব পরিচয়ের সূত্র ধরে শাহাদৎ ও রুবেল শুক্রবার রাতে ওই বাড়িতে গিয়ে কৌশলে শিশুসহ তার দাদি ও ছোট ভাইকে কোমল পানীয়র সঙ্গে চেতনানাশক কিছু খাওয়ান। কিছুক্ষণ পরেই তাঁরা অচেতন হয়ে পড়েন। এ সময় শাহাদৎ ও রুবেল শিশুটিকে ধর্ষণ করেন। একপর্যায়ে শিশুটি ও তার ছোট ভাই চেতনা ফিরে পেয়ে চিৎকার করলে তাঁরা দুজনের মুখ চেপে ধরেন। বিষয়টি বুঝতে পেরে পাশের ঘরের লোকজন এগিয়ে গেলে শাহাদৎ ও রুবেল পালিয়ে যান।

এ বিষয়ে সদর থানার উপপরিদর্শক (এসআই) নূরুল ইসলাম বলেন, প্রাথমিক তদন্তে শিশুটিকে ধর্ষণের আলামত পাওয়া গেছে। এই ঘটনায় শিশুটির দাদি বাদী হয়ে শাহাদৎ ও রুবেলকে আসামি করে মামলা করেছেন। আসামিরা পলাতক। তাঁদের গ্রেপ্তারে অভিযান চলছে।

এসআই নূরুল ইসলাম আরও বলেন, পরীক্ষা-নিরীক্ষার জন্য শিশুটিকে সিভিল সার্জন কার্যালয়ের মাধ্যমে রোববার সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হবে।