সিরাজগঞ্জে সংঘর্ষ, আহত ৩০
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বড়পাঙ্গাসী ইউনিয়নের চকপাঙ্গাসী গ্রামের মসজিদ, মাদ্রাসা ও কবরস্থানের টাকার হিসাব নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। গতকাল শুক্রবার জুম্মার নামাজের পর এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ১১ জনকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল ও উল্লাপাড়ার দুটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়েছে। গ্রামের মসজিদ, মাদ্রাসা ও কবরস্থানের আয়ের টাকার হিসাব নিয়ে হাসু মিয়া ও জহুরুল ইসলামের পক্ষের এ সংঘর্ষ হয়। উল্লাপাড়া থানার উপপরিদর্শক কাওছার আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।