সিরাজগঞ্জে সংঘর্ষে আহত ২০
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পল্লী বিদ্যুৎ সমিতির বৈদ্যুতিক খুঁটি পোঁতাকে কেন্দ্র করে ঠিকাদার ও গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে সাংবাদিকসহ ২০ জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার দুপুরে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার কাওয়াক গ্রামে। আহতদের মধ্যে ছয়জনকে গুরুতর অবস্থায় সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
থানা-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ঠিকাদার মোহাম্মদ রাজা মিয়ার লোকজন গতকাল সকালে কাওয়াক গ্রামে বিদ্যুতের খুঁটি পোঁতার জন্য যান। এ সময় জমিতে খুঁটি পড়লে স্থানীয় কয়েকজন তাঁদের বাধা দেন। এরই জের ধরে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুপক্ষ।