সিরাজগঞ্জে সাংসদকে হত্যার হুমকি, যুবলীগ কর্মী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জ-২ (সদর ও কামারখন্দ) আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. হাবিবে মিল্লাতকে কটূক্তি করায় ও তাঁকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে যুবলীগের এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার রাতে সদর উপজেলার বহুলী বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া যুবলীগের ওই কর্মীর নাম আহসান হাবীব (৩০)। বাড়ি বহুলী ইউনিয়নের ধীতপুর কানু এলাকায়। এ ঘটনায় গত সোমবার রাতেই ছাত্রলীগের নেতা কাইয়ুম আহমেদ বাদী হয়ে সদর থানায় আহসানের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ–প্রযুক্তি আইনে মামলা করেছেন।
থানা পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত সোমবার সকালে আহসান হাবীব বহুলী ইউনিয়ন ছাত্রলীগ নামের ফেসবুক অ্যাকাউন্ট থেকে সাংসদ হাবিবে মিল্লাতকে কটূক্তি করেন ও তাঁকে প্রাণনাশের হুমকি দেন।