সিরিজ বোমা হামলার আসামি আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর ভাটারা থেকে মো. ছগির হোসেন (৪৫) নামের এক জেএমবি সদস্যকে আটক করা হয়েছে বলে জানিয়েছে র্যাব। ছগির ২০০৫ সালের ১৭ আগস্ট সিরিজ বোমা হামলা মামলার আসামি।
গতকাল সোমবার সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, রোববার ভাটারার শহীদ আবদুল আজিজ সড়ক থেকে ছগিরকে আটক করা হয়। সিরিজ বোমা বিস্ফোরণের ঘটনায় তিনি জড়িত ছিলেন। ওই দিন বিমানবন্দরের টার্মিনালে বোমা হামলা মামলার অভিযোগপত্রভুক্ত আসামি তিনি।