সিলগালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে ওষুধ তৈরির দায়ে চট্টগ্রাম নগরের মুরাদপুরে দেশ আয়ুর্বেদিক নামের একটি কারখানা সিলগালা করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার বিকেলে এই অভিযান চালানো হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিব হাসান আদালতের নেতৃত্ব দেন। অভিযানে সহযোগিতা করে পুলিশ। রাকিব হাসান বলেন, ‘নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে এখানে আয়ুর্বেদিক ওষুধ উৎপাদন করা হচ্ছিল। এ ছাড়া কাগজপত্রও আপডেট ছিল না। তাই কারখানাটি সিলগালা করে দিয়েছি।’