প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দীর্ঘদিন ধরে অনৈতিক কার্যকলাপ চালানোর অভিযোগে গাজীপুর সিটি করপোরেশনের ১৫ আবাসিক হোটেল সিলগালা করে দিয়েছে পুলিশ। গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা, কোনাবাড়ী ও টঙ্গীর বিভিন্ন আবাসিক হোটেলে অনৈতিক কর্মকাণ্ডে অতিষ্ঠ এলাকার ব্যবসায়ী ও সাধারণ মানুষ সম্প্রতি হোটেলগুলো বন্ধের দাবি জানায়। এরই পরিপ্রেক্ষিতে গত বৃহস্পতিবার থেকে অভিযান শুরু করে পুলিশ। অভিযোগের সত্যতা পেয়ে গতকাল শনিবার পর্যন্ত চান্দনা চৌরাস্তার ঈশা খাঁ, রাজমণি, কোনাবাড়ীর ড্রিমল্যান্ড, গোল্ডেন সান, মুন, অতিথি, এয়ার ইন্টারন্যাশনাল, গুলশান ভিউসহ ১৫টি আবাসিক হোটেল বন্ধ করে সিলগালা করে দেওয়া হয়। গাজীপুর প্রতিনিধি|