প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শুল্ক ফাঁকি, শুল্কসুবিধা বন্ডের অপব্যবহার করে খোলাবাজারে বিক্রিসহ প্রতারণার অভিযোগে নারায়ণগঞ্জে একটি অ্যাকসেসরিজ কারখানা সিলগালা করেছে শুল্ক ও গোয়েন্দা অধিদপ্তর। গতকাল বুধবার দুপুরে সদর উপজেলার ফতুল্লার ভূঁইগড় এলাকায় ফিউচার অ্যাকসেসরিজ কোম্পানি ইন্ডাস্ট্রিজ নামের ওই কারখানায় অভিযান চালিয়ে সিলগালা করা হয়। শুল্ক ও গোয়েন্দা অধিদপ্তরের সহকারী কমিশনার জোবায়দা খানম সাংবাদিকদের বলেন, সদর উপজেলার ভূঁইঘরের ফিউচার অ্যাকসেসরিজ ইন্ডাস্ট্রিজ ডুপ্লেক্স বোর্ড, ক্রিসনা বোর্ড, ডলফিন বোর্ড পেপার আমদানি করে। কারখানাটি বন্ড লাইসেন্সের শর্ত ভঙ্গ করে এক হাজারেরও বেশি কাগজ আমদানি করে। প্রতিষ্ঠানটির লাইসেন্সে আমদানির অনুমোদন আছে ৭৫ দশমিক ৮ মেট্রিক টন পণ্য। বর্তমানে কারখানার গুদামে আছে ১৫৬ মেট্রিক টন পণ্য।