সিলিন্ডারে গ্যাস সরবরাহ, আটক ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জে অবৈধভাবে গ্যাস সরবরাহের অভিযোগে ছয়জনকে আটক করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে শিবালয় ও ঘিওর উপজেলায় পৃথক দুটি সিএনজি ফিলিং স্টেশন থেকে সিলিন্ডারে করে অবৈধভাবে গ্যাস সরবরাহের সময় দুটি কাভার্ড ভ্যানও জব্দ করা হয়।
পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত দুইটার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের আশপাশে মানিকগঞ্জে বিভিন্ন স্থানে অভিযান চালায় পুলিশ। এ সময় শিবালয় উপজেলার মহাদেবপুর এলাকায় রুমি সিএনজি ফিলিং স্টেশনে সিলিন্ডারে ভরে গ্যাস নেওয়ার সময় একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়। এ সময় অবৈধভাবে গ্যাস সরবরাহের সঙ্গে জড়িত থাকার অভিযোগে রফিক সরকার (৬০), সজিব হাওলাদার (২১) ও আইনুদ্দিন মল্লিককে (৫০) আটক করা হয়।
গতকাল বুধবার ভোর চারটার দিকে জোকা জুলনাশ সিএনজি ফিলিং স্টেশন একইভাবে গ্যাস সরবরাহের সময় আরেকটি কাভার্ড ভ্যান জব্দ করে পুলিশ। এ সময় এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে হেলাল উদ্দিন (৫৫), আবু তাহের (২৮) ও মো. মহিউলকে (৫০) আটক করা হয়।