সিলেট ওসমানী বিমানবন্দরে যাত্রীর জুতা থেকে সোনার ২২টি বার উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আড়াই কেজি সোনার বারসহ এক ব্যক্তিকে আটক করেছে শুল্ক গোয়েন্দারা। তাঁর নাম সাদিকুর রহমান (৩৬)। আজ শনিবার সকাল সাড়ে সাতটায় দুবাই থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে (বিজি ২৪৮) তিনি সিলেটে আসেন।
সাদিকুর সুনামগঞ্জের জগন্নাথপুরের প্রভাকরপুর গ্রামের ছেলে।
সিলেট ওসমানী বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজুর রহমান বলেন, শুল্ক গোয়েন্দারা ওই যাত্রীর জুতার ভেতর থেকে সোনার ২২টি বার উদ্ধার করে। এগুলোর ওজন প্রায় আড়াই কেজি। বাজার মূল্য আনুমানিক প্রায় দেড় কোটি টাকা।
সাদিকুরকে সিলেট বিমানবন্দর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। জব্দকৃত সোনাগুলো বাংলাদেশ ব্যাংকে হস্তান্তর করা হবে।