সিলেট সীমান্তে গুলিবিদ্ধ আরেক বাংলাদেশির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের গোয়াইনঘাট উপজেলার সোনারহাট সীমান্তে গুলিতে আহত আরও এক বাংলাদেশি মারা গেছেন। গুলিবিদ্ধ ফয়জুল মিয়া (৩০) গতকাল বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।
পুলিশ জানায়, বুধবার ভোরে পাঁচজন বাংলাদেশি সোনারহাট সীমান্তের ১২৬৮ নম্বর মেইন পিলার এলাকায় যান। সে সময় ভারত থেকে একদল দুর্বৃত্ত তাঁদের লক্ষ্য করে গুলি ছুড়লে পাঁচজনই গুলিবিদ্ধ হন। এর মধ্যে বাচ্চু মিয়া (৩৫) নামের একজন ঘটনাস্থল থেকে আহত অবস্থায় বাড়ি ফিরে বুধবার রাতে মারা যান।