সিলেটে অপহৃত কিশোরী হাতীবান্ধা সীমান্তে উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে অপহৃত এক কিশোরীকে লালমনিরহাটের হাতীবান্ধা তিস্তা ব্যারাজ এলাকার সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় উদ্ধার করেছেন রংপুর ৭ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়নের সদস্যরা। উদ্ধার হওয়া কিশোরী (১৬) সিলেটের বিয়ানীবাজার উপজেলার বাসিন্দা।

বিজিবির সূত্রমতে, ১৭ এপ্রিল নীলফামারীর ডিমলা উপজেলার থানারহাট সীমান্ত দিয়ে পাচারের সময় থানারহাট বিজিবি ক্যাম্পের একটি টহল দল মেয়েটিকে উদ্ধার করে। পরে ওই কিশোরীকে গতকাল বৃহস্পতিবার তার বাবার কাছে হস্তান্তর করা হয়।

ওই কিশোরীর বাবা বলেন, ‘১১ এপ্রিল আমার মেয়েকে সিলেট থেকে কিছু দুর্বৃত্ত অপহরণ করে। বিভিন্নভাবে খবর নিয়ে জানতে পারি, মেয়েকে তিস্তা ব্যারাজের সীমান্তবর্তী চর এলাকায় আটকে রাখা হয়েছে। পরে স্থানীয় পাটগ্রাম নবীনগর বিজিবি ক্যাম্পের শরণাপন্ন হই।’ মেয়ে উদ্ধারের পর তিনি এখন মামলা করার প্রস্তুতি নিচ্ছি।

ডিমলা থানার ওসি মোয়াজ্জেন হোসেন অপহৃত কিশোরীকে উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, মেয়েটির বাবা ডিমলা থানায় সাধারণ ডায়েরি করছেন।