সিলেটে অভিযানের প্রস্তুতি, যোগ দিল সেনাবাহিনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট মহানগরের দক্ষিণ সুরমা থানার শিববাড়ি এলাকায় সন্দেহজনক জঙ্গি আস্তানা ঘিরে ফেলেছে সোয়াত টিম। চলছে অভিযানের প্রস্তুতি। ছবিটি সোয়া চারটায় তোলা।- আনিস মাহমুদ
সিলেট মহানগরের দক্ষিণ সুরমা থানার শিববাড়ি এলাকায় সন্দেহজনক জঙ্গি আস্তানা ঘিরে ফেলেছে সোয়াত টিম। চলছে অভিযানের প্রস্তুতি। ছবিটি সোয়া চারটায় তোলা।- আনিস মাহমুদ

সিলেট মহানগরের দক্ষিণ সুরমা থানার শিববাড়ি এলাকায় সন্দেহজনক জঙ্গি আস্তানায় অভিযানের প্রস্তুতি চলছে। ওই আস্তানা ঘিরে রেখেছে পুলিশের বিশেষ বাহিনী সোয়াত। তাদের সঙ্গে যোগ দিয়েছে সেনাবাহিনী।

সিলেট মহানগরের দক্ষিণ সুরমা থানার শিববাড়ি এলাকায় সন্দেহজনক জঙ্গি আস্তানা ঘিরে ফেলেছে সোয়াত টিম। চলছে অভিযানের প্রস্তুতি। ছবিটি বিকেল সোয়া চারটায় তোলা। ছবি: আনিস মাহমুদ
সিলেট মহানগরের দক্ষিণ সুরমা থানার শিববাড়ি এলাকায় সন্দেহজনক জঙ্গি আস্তানা ঘিরে ফেলেছে সোয়াত টিম। চলছে অভিযানের প্রস্তুতি। ছবিটি বিকেল সোয়া চারটায় তোলা। ছবি: আনিস মাহমুদ

পুলিশ গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটা থেকে ‘আতিয়া মহল’ নামের পাঁচতলা বাড়িটি ঘিরে রাখে। বাড়ির নিচতলার ফ্ল্যাটে সন্দেহভাজন জঙ্গিরা অবস্থান করছে বলে ধারণা পুলিশের। ঢাকা থেকে সোয়াতের একটি দল আজ শুক্রবার বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে সড়কপথে ঘটনাস্থলে পৌঁছে ওই বাড়ি ঘিরে ফেলে।

সন্দেহজনক ওই জঙ্গি আস্তানায় অভিযানের প্রস্তুতিতে সোয়াতের পাশাপাশি সেনাবাহিনী যোগ দিয়েছে বলে জানিয়েছেন সিলেটের পুলিশ কমিশনার মো. গোলাম কিবরিয়া। তিনি বলেন, ‘আমরা চাচ্ছি, শান্তিপূর্ণভাবে তাদের (জঙ্গি) আত্মসমর্পণ করাতে। এ জন্য সর্বাত্মক চেষ্টা করা হবে। এখন পর্যন্ত পরিস্থিত আমাদের অনুকূলে রয়েছে।’

এদিকে ওই জঙ্গি আস্তানায় অভিযানের প্রস্তুতি নিচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সেখানে উপস্থিত হয়েছেন সিলেটের বিভাগীয় কমিশনার নাজমুনআরা খানমসহ প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। অভিযানের প্রস্তুতি নিয়ে কথা বলছেন তাঁরা।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সন্ধ্যার পর ‘আতিয়া মহল’ ও আশপাশের এলাকায় বিদ্যুৎ এসেছে। বৃহস্পতিবার ভোর থেকে ওই এলাকার বিদ্যুৎ–সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। এ ছাড়া আতিয়া মহলের বিপরীত দিকে ‘আতিয়া মহল-২’ নামের ভবন থেকে সরিয়ে নেওয়া অন্তত ৭০ জন বাসিন্দাকে সন্ধ্যার দিকে আত্মীয়স্বজনের বাড়িতে চলে যেতে বলা হয়েছে। এর আগে তাঁদের স্থানীয় জহির-তাহির মেমোরিয়াল উচ্চবিদ্যালয়ে রাখা হয়েছিল।

এর আগে সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন জানান, বেলা একটা থেকে বেলা সাড়ে তিনটা পর্যন্ত হ্যান্ডমাইকে জঙ্গিদের আত্মসমর্পণের আহ্বান জানানো হয়েছে। এর মধ্য ১টা ৪৮ মিনিট থেকে ২টা ১৬ মিনিট পর্যন্ত জঙ্গিরা সাড়া দিয়েছিল। এরপর থেকে আর কোনো উত্তর নেই।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় লোকজন জানায়, বেলা আড়াইটা থেকে বেলা সাড়ে তিনটা পর্যন্ত ১০ বারের বেশি পুলিশের ফাঁকা গুলির শব্দ শোনা গেছে। ঘিরে রাখা বাড়িটির দুইতলা থেকে পাঁচতলা পর্যন্ত ২৯টি ইউনিটে ২৯টি পরিবার রয়েছে।

ওই বাড়ির বাসিন্দা নজরুল ইসলাম মুঠোফোনে বলেন, বৃহস্পতিবার ভোর থেকে সেখানে বিদ্যুৎ নেই। তাঁরা বাইরের লোকজনের কাছ থেকে মুঠোফোনের মাধ্যমে এই বাড়িতে জঙ্গি থাকার কথা শুনেছেন। বর্তমানে খুব ভীতিকর অবস্থার মধ্যে রয়েছেন তাঁরা।

সিলেট মহানগরের দক্ষিণ সুরমা থানার শিববাড়ি এলাকায় সন্দেহজনক জঙ্গি আস্তানার কাছাকাছি সোয়াত সদস্যরা। ছবিটি বিকেল সোয়া চারটায় তোলা। ছবি: আনিস মাহমুদ
সিলেট মহানগরের দক্ষিণ সুরমা থানার শিববাড়ি এলাকায় সন্দেহজনক জঙ্গি আস্তানার কাছাকাছি সোয়াত সদস্যরা। ছবিটি বিকেল সোয়া চারটায় তোলা। ছবি: আনিস মাহমুদ