সিলেটে আইনজীবীর বাসায় ডাকাতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট নগরে এক আইনজীবীর বাসায় ডাকাতি হয়েছে। গত শুক্রবার দিবাগত রাতে নগরের মিরাবাজার এলাকায় সিলেট জেলা জজ আদালতের সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) আজহারুল ইসলামের বাসায় এই ঘটনা ঘটে।
খবর পেয়ে গতকাল সকালে সিলেট কোতোয়ালি থানার পুলিশের একটি দল আজহারুল ইসলামের বাসা পরিদর্শন করে। এ ঘটনায় তিনি গতকাল সন্ধ্যায় সিলেট কোতোয়ালি থানায় একটি জিডি করেছেন।
এপিপি আজহারুল বলেন, ভোররাত চারটার দিকে সাত-আটজন ডাকাত কলাপসিবল গেটে তালা ভেঙে বাসায় ঢোকে। এ সময় বাসার গৃহকর্মী জেগে উঠলে তাঁরা তাঁকে বেঁধে রেখে অস্ত্রের মুখে বাসার সবাইকে জিম্মি করে ফেলে। ডাকাতেরা বাসার প্রতিটি কক্ষে ঢুকে মালামাল তছনছ করে। একপর্যায়ে তারা আলমারি খুলে প্রায় আট ভরি স্বর্ণালংকার ও কিছু টাকা নিয়ে যায়।