সিলেটে আবার রাতের শঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০-দলীয় জোটের অবরোধের পর থেকে সিলেট নগর ও ঢাকা-সিলেট মহাসড়কের আশপাশ এলাকায় যানবাহনে যেসব ভাঙচুর, অগ্নিসংযোগ ও পেট্রলবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে, তার অধিকাংশই হয়েছে রাতের বেলায়। এ কারণে রাত নিয়ে সাধারণ মানুষের মধ্যে শঙ্কা ছিল।
তবে গত বুধবার থেকে রোববার পর্যন্ত দিনে কোনো যানবাহনে ভাঙচুর বা অগ্নিসংযোগের ঘটনা ঘটেনি। কিন্তু রোববার রাতে হঠাৎ করে পাথরবোঝাই একটি ট্রাকে পেট্রলবোমা নিক্ষেপ ও িগ্রনলাইনের কাউন্টারে ভাঙচুরের ঘটনায় আবার রাতের শঙ্কা দেখা দিয়েছে।
এলাকার কয়েকজন বাসিন্দা সূত্রে জানা গেছে, গত রোববার রাতে শহরের বিমানবন্দর এলাকার বড়শলা থেকে পাথরবোঝাই করে একটি ট্রাক ঢাকা যাচ্ছিল। রাত ১০টার দিকে এটি চৌকিদেখি এলাকার জামে মসজিদের কাছে পৌঁছালে তিনটি মোটরসাইকেলে করে এসে ছয়জন যুবক ট্রাকে পেট্রলবোমা নিক্ষেপ করে। এতে ট্রাকের সামনের অংশে আগুন ধরে যায়। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটির চাকা রাস্তার পাশের গর্তে আটকা পড়ে। খবর পেয়ে এলাকার লোকজন ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।
এ ঘটনার প্রায় ঘণ্টা খানেক আগে দক্ষিণ সুরমার হুমায়ুন রশীদ চত্বরে ঢাকা-সিলেট মহাসড়কে চলাচলকারী ভলবো সার্ভিস িগ্রনলাইনের কাউন্টারে একদল মুখোশধারী হামলা করে ভাঙচুর চালায়। এ সময় চিৎকার শুনে হুমায়ুন রশীদ চত্বরে অবস্থানরত পুলিশ ফাঁকা গুলি ছুড়লে হামলাকারীরা পালিয়ে যায়।
িগ্রনলাইনের জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা ইয়াহইয়া খান জানান, হামলাকারীরা ওই দিন যাত্রী নিয়ে ঢাকা যাওয়ার জন্য প্রস্তুত থাকা দুিট গাড়ি ও একটি মিনিবাস ভাঙচুর করে। এ সময় তারা দুিট পেট্রলবোমা ছোড়ে।
িগ্রনলাইনের বাসের কয়েকজন যাত্রী জানান, রোববার রাতের ঘটনায় মানুষের মনে ফের শঙ্কা দেখা দিয়েছে। এ কারণে গতকাল সোমবার দিনেও িগ্রনলাইনের যাত্রীর সংখ্যা ছিল বেশ কম।
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল জানান, হামলাকারীদের নিবৃত্ত করতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনটি ফাঁকা গুলি ছোড়ে। পুলিশের উপস্থিতি টের পেয়ে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে। দক্ষিণ সুরমা পুলিশ ফাঁড়ির এসআই শফিকুল ইসলাম খান জানান, রাতেও িগ্রনলাইন চলছিল বলে এ হামলা অবরোধকারীরা করতে পারে বলে ধারণা করা হচ্ছে। পুলিশ হামলাকারীদের ধরতে অভিযান চালিয়েছে।
তবে চৌকিদেখি এলাকায় ট্রাকে পেট্রলবোমা নিক্ষেপ সম্পর্কে বিমানবন্দর থানার ওসি গৌসুল হোসেন জানান, ধারণা করা হচ্ছে, অবরোধকারীরাই এ ঘটনা ঘটিয়েছে।