সিলেটে উদ্ধার হওয়া লাশের পরিচয় মিলেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট নগরের জালালাবাদ এলাকায় গত বুধবার মাইক্রোবাস থেকে উদ্ধার হওয়া সেই লাশের পরিচয় মিলেছে। তার নাম সামিউল রাজন (১৩)। রাজন জালালাবাদ থানার বাদে আলি গ্রামের আজিজুর রহমানের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত বুধবার দুপুরে জালালাবাদ থানা এলাকার কুমারগাঁওয়ে রাজনের লাশ ফেলতে গিয়ে স্থানীয় লোকজনের কাছে ধরা পড়েন মুহিত আলম (৩০)। পরে এ ব্যাপারে রাতেই আজিজুর বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় মুহিত আলমের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও তিনজনকে আসামি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে এলাকাবাসী জালালাবাদ থানার সামনে বিক্ষোভ করে রাজন হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি জানান।