সিলেটে এক ব্যক্তির লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট নগরের মেন্দিবাগ এলাকার রাস্তার পাশ থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে সাতটায় কোতোয়ালি থানার পুলিশ এ লাশ উদ্ধার করে। এটাকে হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে পুলিশ।

সিলেট কোতোয়ালি থানা সূত্রে জানা গেছে, নিহত ব্যক্তির নাম তাজউদ্দিন আহমদ (৫২)। তাঁর বাড়ি জেলার বিয়ানীবাজার উপজেলার নয়াদুবাগ গ্রামে। স্থানীয় এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে। নিহত ব্যক্তির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ লাশটি ময়নাতদন্তের জন্য সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুহেল আহম্মদ প্রথম আলোকে বলেন, প্রাথমিক অনুসন্ধানে ওই ব্যক্তি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বলে মনে করা হচ্ছে। কেন এবং কীভাবে এই হত্যাকাণ্ড ঘটেছে তা তদন্ত করা হচ্ছে।