সিলেটে গলাকাটা লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট নগরের চারাদিঘির পাড় এলাকার মো. ইব্রাহিম আবু খলিল (৫৫) নামের এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকালে নিজের ঘর থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত ইব্রাহিমের ছেলে সাজিদ উদ্দিন বলেন, গতকাল রোববার রাতের খাবারের পর বাবা নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। আজ সকালে দেখা যায়, তাঁর ঘরের দরজা খোলা। তখন তাঁর ঘরের খাটের নিচে হাত বাধা ও গলা কাটা অবস্থায় তাঁর লাশ পড়ে রয়েছে। তাঁর মুখের ওপর একটি বালিশ চাপা দেওয়া ছিল। এরপর পুলিশকে খবর দেওয়া হয়।
সাজিদ আরও জানান, তাঁর বাবা তাবলিগ করতেন। দুই দিন আগে তিনি তাবলিগের সফর শেষে ভারত থেকে দেশে ফেরেন। হত্যাকারীরা একটি ল্যাপটপ ও স্বর্ণালঙ্কার নিয়ে গেছে বলে দাবি করেন সাজিদ।
সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমদ জানান, ইব্রাহিমের হাত বাধা ও গলাকাটা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যার বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে। হত্যাকারীদের চিহ্নিত করতে পুলিশের কয়েকটি দল কাজ করছে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।