সিলেটে চোরাই কাঠসহ নৌকা আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের কানাইঘাট উপজেলার সীমান্ত নদী লোভাছড়া থেকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা গত বৃহস্পতিবার অবৈধভাবে আনা সাদা গোল কাঠসহ ইঞ্জিনচালিত একটি নৌকা আটক করেছেন।
গতকাল শুক্রবার ৪১ বিজিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, চোরাকারবারিরা ইঞ্জিনচালিত নৌকায় ভারত থেকে অবৈধভাবে সাদা গোল কাঠ নিয়ে বাংলাদেশে প্রবেশের সময় বিজিবির লোভাছড়া বিওপির একটি টহল দল হাপার মুখ নামক স্থানে যায়। এ সময় কাঠ ও নৌকা ফেলে নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায় চোরাকারবারিরা। এ অবস্থায় কাঠ ও নৌকা জব্দ করা হয়।