সিলেটে জীবন বীমার সাবেক ব্যবস্থাপক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিমিয়াম জালিয়াতির মাধ্যমে সাড়ে ১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় জীবন বীমা করপোরেশন সিলেট আঞ্চলিক কার্যালয়ের সাবেক ব্যবস্থাপক মো. আবদুল লতিফ চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার বেলা একটার দিকে সিলেটের আম্বরখানায় আঞ্চলিক কার্যালয় থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
দুদক সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে সিলেটে জীবন বীমার কার্যালয়ে এলে দুদকের নেতৃত্বে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
দুদক সিলেটের উপপরিচালক ও মামলার তদন্তকারী কর্মকর্তা মোজাহার আলী সরদার জানান, ২০০২ থেকে ২০১২ সাল পর্যন্ত মোট পাঁচ হাজার ৮৫৮টি প্রিমিয়াম জালিয়াতির মাধ্যমে লতিফ চৌধুরীসহ ১১ জন কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে ১৩ কোটি ৫৮ লাখ ৪২ হাজার ৩০২ টাকা আত্মসাতের অভিযোগে ২০১৩ সালের ১২ জানুয়ারি মামলা হয়েছিল।