সিলেটে জুয়ার আসর থেকে ছাত্রলীগ নেতাসহ আটক ৭
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট নগরের বালুচর এলাকায় ‘জুয়ার আসর’ থেকে জেলা ছাত্রলীগের স্থগিত কমিটির সহসভাপতি ছায়েফ আহমদসহ সাত কর্মীকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুরের দিকে মহানগর পুলিশের শাহপরান থানার একদল পুলিশ তাঁদের আটক করে।
বালুচরের নয়াবাজার এলাকায় দিনের বেলা ভারতীয় তির খেলা নিয়ে ‘জুয়ার আসর’ বসে। গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত নয়াবাজারে এ খেলা চলছিল। দুপুর ১২টার দিকে খেলার নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষে বচসা হয়। এ সময় এক পক্ষের হাতে সবুজ ও রশীদ নামে ছাত্রলীগের দুই কর্মী প্রহৃত হলে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ার প্রস্তুতি নেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে ছায়েফ আহমদসহ সাতজনকে আটক করে।