প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্রিল কেটে ঘরে ঢুকে আলমারির চাবি চায় একদল মুখোশধারী দুর্বৃত্ত। কিন্তু চাবি না দেওয়ায় তারা গ্রিল কাটার যন্ত্র দিয়ে গৃহবধূর নাকে আঘাত করে চাবি ছিনিয়ে নেয়। পরে আলমারি খুলে দুই লাখ টাকা ও পাঁচ ভরি স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায় মুখোশধারীরা। গত বুধবার দিবাগত রাত তিনটার দিকে সিলেট নগরের জালালাবাদ আবাসিক এলাকার এক ব্যবসায়ীর বাসায় এ ঘটনা ঘটে। আহত গৃহবধূকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর স্বামী জানান, তিনি ব্যবসার কাজে রাতে ভোলাগঞ্জে ছিলেন। বাসায় ছিল তাঁর স্ত্রী-সন্তানেরা। তিনি ঘটনাটি ডাকাতি বলে পুলিশকে জানিয়েছেন। মহানগর পুলিশের বিমানবন্দর থানার ওসি গোছুল হোসেন জানান, দুর্বৃত্তদের ধরার চেষ্টা চলছে।