সিলেটে তিন বখাটের সাজা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের বিশ্বনাথে ছাত্রীদের উত্ত্যক্ত করার অভিযোগে তিন বখাটেকে সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও হাকিম মুহাম্মদ আসাদুল হক এ আদালত পরিচালনা করেন।
ছাত্রীদের উত্ত্যক্ত করার অভিযাগে উপজেলার হাজি তাহির আলী উচ্চবিদ্যালয়ের সামনে থেকে ওই তিন যুবককে পুলিশে দেন এলাকাবাসী। পরে ভ্রাম্যমাণ আদালত সিলেটের ওসমানীনগর উপজেলার মজলিসপুর গ্রামের আল-মামুনকে (২০) এক মাসের ও চানপুর গ্রামের মারুফ আহমদকে (২০) সাত দিনের কারাদণ্ড দেন এবং বিশ্বনাথ উপজেলার সরুয়ালা গ্রামের রাজীব আলীকে (১৫) আড়াই হাজার টাকা জরিমানা করেন।