সিলেটে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট মহানগরের জালালাবাদ থানার টুকেরবাজার কালিগাঁও এলাকায় দ্বিতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে কোচিং সেন্টারের এক শিক্ষককে (৩৩) গ্রেপ্তার করেছে পুলিশ।
গত সোমবার রাতে অভিযুক্ত ওই শিক্ষককে টুকেরবাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। ঘটনার দায় স্বীকার করে তিনি গতকাল মঙ্গলবার আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মহানগর জালালাবাদ থানার ওসি আখতার হোসেন বলেন, মহানগর হাকিম আদালতের কাছে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে নিজের অপরাধ স্বীকার করেছেন শিক্ষক।