সিলেটে নালায় ব্যবসায়ীর গলা কাটা লাশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট নগরের রিকাবিবাজার এলাকার একটি নালা থেকে রাহুল আহমদ (৩৫) নামের এক ব্যবসায়ীর গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
তিনি নগরের বাগবাড়ি এলাকার বাসিন্দা ছিলেন। তিনি ফুটপাতের দোকানগুলোতে চা-পাতা পাইকারি দরে বিক্রি করতেন।
গতকাল রোববার দুপুরে স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে সিলেটে কোতোয়ালি থানার পুলিশ লাশ উদ্ধার করে। নালার এক পাশ থেকে তাঁর ব্যবহৃত মোটরসাইকেলও উদ্ধার করা হয়।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার মো. রহমত উল্লাহ জানান, রাহুলের গলার একাংশ কাটা, মাথা ও কানের বাঁ পাশে রক্তাক্ত জখম রয়েছে। তাঁকে হত্যা করে নালায় ফেলা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পুলিশ খুনিদের শনাক্ত করার চেষ্টা করছে।
এ ঘটনায় গতকাল বিকেলে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য দুই ব্যক্তিকে আটক করেছে। তাঁরা হচ্ছেন তারেক আহমদ ওরফে সুমন (২২) ও ইশরাক উদ্দিন ওরফে মনা (২৪)।