সিলেটে পরিবহন শ্রমিকনেতা খুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের জৈন্তাপুর উপজেলার পরিবহন শ্রমিক সংগঠনের এক নেতা খুন হয়েছেন। তাঁর নাম জয়নাল আবেদীন। তিনি জৈন্তাপুরের ‘ইমা-লেগুনা পরিবহন শ্রমিক ইউনিয়ন’ দরবস্ত বাজার শাখার কার্যকরী কমিটির কোষাধ্যক্ষ ছিলেন। নতুন কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন তাঁকে কুপিয়ে হত্যা করে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় জৈন্তাপুর থানায় মামলা হয়েছে। এতে সংগঠনের আগের কমিটির আহ্বায়ক মাহবুব আলম ওরফে মামুনকে প্রধান আসামি করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা ১০-১২ জনকে আসামি করা হয়েছে। l