সিলেটে বাবা-ছেলে হত্যার পেছনে ভূমিখেকো চক্র?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট শহরের খুলিয়াপাড়ায় বাবা ও ছেলে হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে গতকাল পরিবারের সদস্যদের নিয়ে মানববন্ধন করে এলাকাবাসী l ছবি: প্রথম আলো
সিলেট শহরের খুলিয়াপাড়ায় বাবা ও ছেলে হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে গতকাল পরিবারের সদস্যদের নিয়ে মানববন্ধন করে এলাকাবাসী l ছবি: প্রথম আলো

সিলেট নগরের খুলিয়াপাড়ায় সিটি করপোরেশনের সাবেক ওয়ার্ড কাউন্সিলর শাহানা বেগমের স্বামী-সন্তানকে হত্যার পেছনে ভূমিখেকো চক্র জড়িত বলে এলাকাবাসী অভিযোগ করেছেন। গতকাল শুক্রবার দুপুরে মানববন্ধন করে তাঁরা এ অভিযোগ করেন।
এলাকাবাসী বলেন, একটি ভূমিখেকো চক্র বাবা-ছেলেকে হত্যা করেছে। এ চক্রটি গত আড়াই বছরে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটিয়েছে। এরই ধারাবাহিকতায় শাহানা বেগমের স্বামী তাজুল ইসলাম ও ছেলে সুহান ইসলামকে হত্যা করেছে সন্ত্রাসীরা। খুনিদের বিচারের আওতায় আনলেই স্বস্তি ফিরবে এলাকায়।
গতকাল জুমার নামাজের পর গরম দেওয়ানের মাজার এলাকায় মানববন্ধন করেন স্থানীয় ব্যক্তিরা। এতে নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যরাও অংশ নেন। বক্তব্য দেন মো. ইউনুস সেলু, জাবেদ খান, মো. গিয়াস উদ্দিন, মো. জামাল উদ্দিন, গেদা মিয়া, ফাতেমা বেগম, নুরজাহান বেগম, নাদিয়া বেগম, সাহেদ আহমদ ও তাজুল ইসলামের ভাই নুরুল ইসলাম।