সিলেটে বাড়ির তত্ত্বাবধায়ককে খুন, টাকা লুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী টিলাগাঁও এলাকায় একটি বাসার তত্ত্বাবধায়ককে গলা কেটে হত্যা করে ৫০ হাজার টাকা লুট করে নিয়েছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার তত্ত্বাবধায়কের কক্ষ থেকে গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। নিহত ব্যক্তির নাম জমসেদ মিয়া (৫৫)।
নিহতের ভাতিজা ফয়জুর রহমান বলেন, তাঁর চাচার সঙ্গে ওই বাসায় একজন কলেজ শিক্ষার্থী ও রাজমিস্ত্রি থাকতেন। ঘটনার পর থেকে তাঁদের পাওয়া যাচ্ছে না। আর ঘরে রাখা ৫০ হাজার টাকাও না পাওয়ায় ধারণা করা হচ্ছে ওই টাকার জন্য তাঁকে খুন করা হয়েছে।