সিলেটে মামলা দায়ের, ছাত্রদলের দুই কর্মী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি বদরউদ্দিন আহমদ কামরানের গাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনায় সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানায় মামলা হয়েছে।
থানার উপপরিদর্শক (এসআই) বেনু চন্দ্র দেব বাদী হয়ে গত শুক্রবার রাতে মামলাটি দায়ের করেন। মামলা হওয়ার পর পাঠানটুলা এলাকায় অভিযান চালিয়ে পুলিশ আকমল খান ও আবদুল মমিন নামের ছাত্রদলের দুই কর্মীকে আটক করেছে।
জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন জানান, শুক্রবার বিকেলে পাঠানটুলা এলাকা দিয়ে যাওয়ার সময় কামরানের গাড়ি লক্ষ্য করে ককটেল ছোড়া হয়। ককটেল অবশ্য গাড়িতে না পড়ে রাস্তার এক পাশে গিয়ে পড়ে বিস্ফোরিত হয়। এ সময় ছাত্রদলের একটি মিছিল হচ্ছিল। ছাত্রদলের আটক দুই কর্মীকে এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।