সিলেটে শিবিরের হামলায় দুই পুলিশ আহত, গ্রেপ্তার ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট নগরের দরগাগেট এলাকায় গতকাল মঙ্গলবার ঝটিকা মিছিল করেছে ছাত্রশিবির। মিছিল থেকে অতর্কিত হামলায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনার পর পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে আবদুল আলম (২৮) ও ফয়ছল আহমদ (২১) নামে দুই শিবির কর্মীকে গ্রেপ্তার করেছে।
পুলিশ জানায়, গতকাল বিকেল পাঁচটার দিকে দরগাগেট এলাকার একটি ক্লিনিকের সামনে সিলেট কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) শামসুদ্দিনের নেতৃত্বে কয়েকজন পুলিশ সদস্য দায়িত্ব পালন করছিলেন। এমন সময় শিবির কর্মীরা সেখানে আচমকা মিছিল বের করে অতর্কিত তাঁদের ওপর হামলা চালান। এ সময় ইটপাটকেল ও কিল-ঘুষির আঘাতে রাসেল ও সোহেল নামের দুই পুলিশ কনস্টেবল আহত হন। তাঁদের সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।