সিলেটে ১৫৭টি ব্যাটারিচালিত রিকশা জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট নগরে ব্যাটারিচালিত রিকশা বন্ধে অবশেষে অভিযান শুরু হয়েছে। গতকাল রোববার দুপুর থেকে বিকেল পর্যন্ত অভিযান চালিয়ে নগরের বিভিন্ন মোড় থেকে দেড় শতাধিক এ ধরনের রিকশা জব্দ করেছে মহানগর ট্রাফিক পুলিশ।
ট্রাফিক পুলিশ সূত্র জানায়, নগরে অবৈধ ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধে ট্রাফিক পুলিশ তৎপরতা চালালে সিলেট রিকশা মালিক সমাজকল্যাণ সমিতির সভাপতি এম এ এম শাহজাহান উচ্চ আদালতে একটি রিট করেন। তখন আদালতের নির্দেশে ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে অভিযান স্থগিত রাখা হয়। কিন্তু ১৯ জানুয়ারি ওই রিট খারিজ হয়ে যায়। আদালতের সেই আদেশ সিলেটে পৌঁছানোর পরপরই এই অভিযান শুরু করা হয়েছে।
গতকাল দুপুর ১২টা থেকে বিকেল চারটা পর্যন্ত নগরের আম্বরখানা, বন্দরবাজার, চৌহাট্টা ও জিন্দাবাজারসহ ব্যস্ততম মোড়গুলোতে অভিযান চালানো হয়। এই সময়ে ১৫৭টি ব্যাটারিচালিত রিকশা জব্দ করা হয়।