সীতাকুণ্ডে যুবকের লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের বিএম কনটেইনার ডিপো এলাকায় রেললাইনের ওপর থেকে অজ্ঞাতনামা এক যুবকের (৩৫) লাশ উদ্ধার করেছে পুলিশ।
রেল পুলিশ জানায়, গত রোববার রাত সাড়ে ১১টার দিকে স্থানীয় লোকজন ওই যুবকের লাশ দেখতে পেয়ে তাদের খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। যুবকের পরনে ছিল লুঙ্গি ও টি-শার্ট। এ ঘটনায় চট্টগ্রাম রেলওয়ে থানায় হত্যা মামলা করা হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা চট্টগ্রাম রেলওয়ে থানার এসআই খালেদ কায়সার জানান, ওই যুবকের মাথায় ও কোমরে আঘাতের চিহ্ন আছে। তাঁর ধারণা, খুনের ঘটনা আড়াল করতে দুর্বৃত্তরা যুবকটিকে অন্য কোথাও হত্যা করে লাশটি রেললাইনের ওপর ফেলে গেছে।