সীতাকুণ্ডে অস্ত্রসহ গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ড পৌর সদরের নিজ তালুক ভূঁইয়াপাড়া এলাকা থেকে গত শুক্রবার সন্ধ্যায় অস্ত্রসহ আতিকুল ইসলাম ওরফে রানা (৩০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আতিকুলের বাড়ি চট্টগ্রামের মিরসরাই উপজেলার হাইতকান্দি ইউনিয়নের সাধুরবাজার এলাকায়।
সীতাকুণ্ড থানার এসআই মোজাম্মেল হক বলেন, আতিকুল মিরসরাইয়ের বিভিন্ন স্থানে সন্ত্রাসী কর্মকাণ্ড করে সহযোগীসহ সীতাকুণ্ডের নিজ তালুক ভূঁইয়াপাড়া এলাকায় লুকিয়ে থাকতেন। শুক্রবার অভিযান চালানোর সময় তিনি পালানোর চেষ্টা করেন। এ সময় পুলিশ পাঁচটি গুলি ছোড়ে। এসআই আরও বলেন, আতিকুলকে ধরার সময় ধস্তাধস্তিতে কনস্টেবল জীবন দাশ আহত হন।
পুলিশ জানায়, আতিকুলের কাছ থেকে যুক্তরাষ্ট্রে তৈরি একটি পিস্তল, একটি ম্যাগজিন ও দুটি গুলি উদ্ধার করা হয়। তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে।
সীতাকুণ্ড থানার ওসি ইফতেখার হাসান বলেন, আহত জীবন দাশকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।