সীতাকুণ্ডে ট্রাক চালক খুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের সীতাকুণ্ড এলাকায় নুরুল আমীন (৪৫) নামে এক ট্রাকচালককে খুন করা হয়েছে। গতকাল শুক্রবার ভোরে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের সালেহ কার্পেট এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।
নুরুল আমীন পাহাড়তলী থানার নোয়াপাড়া এলাকার বাসিন্দা। তিনি একটি সিমেন্ট কারখানার ট্রাকচালক ছিলেন।
সীতাকুণ্ড থানার উপপরিদর্শক কামাল উদ্দীন প্রথম আলোকে বলেন, গতকাল ভোর সাড়ে চারটার দিকে তিনি কারখানায় গাড়ি রেখে বাড়ি ফিরছিলেন। পথে সন্ত্রাসীরা এলোপাতাড়ি কুপিয়ে তাঁকে হত্যা করে। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।