সীতাকুণ্ডে নাশকতার ৩০ মামলার আসামি গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের সীতাকুণ্ড পৌর সদরের দক্ষিণ বাইপাস এলাকা থেকে নাশকতার ৩০ মামলার আসামি মো. নুরুন্নবীকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকালে তাঁকে গ্রেপ্তার করা হয়।
নুরুন্নবী সীতাকুণ্ড পৌর সদরের পূর্ব আমিরাবাদ গ্রামের নুরুল আবছার সর্দারের ছেলে।
সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) সেলিম মিয়া প্রথম আলোকে বলেন, ২০১৩ সালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড অংশে গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগসহ বিভিন্ন অভিযোগে তাঁর বিরুদ্ধে ৩০টি মামলা করে পুলিশ। এর মধ্যে ১০টি মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।