সীতাকুণ্ডে পাহাড় থেকে বিপুল অস্ত্র উদ্ধারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের দাবি করেছে পুলিশ। গতকাল শনিবার রাত ১২টা থেকে আজ রোববার সকাল নয়টা পর্যন্ত ওই অভিযান চলে বলে পুলিশ জানায়।
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের দাবি করেছে পুলিশ। গতকাল শনিবার রাত ১২টা থেকে আজ রোববার সকাল নয়টা পর্যন্ত ওই অভিযান চলে বলে পুলিশ জানায়।

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের দাবি করেছে পুলিশ। গতকাল শনিবার রাত ১২টা থেকে এই অভিযান শুরু হয় বলে প্রথম আলোকে জানিয়েছেন চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানায় পুলিশ।

সীতাকুণ্ড মডেল থানার সহকারী পুলিশ সুপার সাইফুল ইসলাম আজ রোববার প্রথম আলোকে জানান, সকাল নয়টার দিকে অভিযান শেষ হয়েছে। ঘটনাস্থল থেকে ৭০টি পেট্রলবোমা, ৫০টি ককটেল, ১২টি দেশীয় অস্ত্র, চারটি পিস্তল, ২৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলে তিনি জানান। সেখানে তিনটি তাঁবুরও সন্ধান পেয়েছে পুলিশ।

সাইফুল ইসলামের ভাষ্য, তিনটি তাঁবুতে জামায়াত-শিবিরের দলীয় কাগজপত্র পাওয়া গেছে। পাহাড়ের গায়েও জামায়াত-শিবিরের দলীয় কথাবার্তা লেখা ছিল।

সীতাকুণ্ড মডেল থানার সহকারী পুলিশ সুপার সাইফুল ইসলাম আজ রোববার ভোরে প্রথম আলোকে জানান, গোপন সূত্রে খবর পেয়ে সীতাকুণ্ড সদর থেকে এক কিলোমিটার উত্তরে নুনাছড়া এলাকার পাহাড়ে অভিযান চালায় পুলিশ।