সীতাকুণ্ডে বাংলা ভাইয়ের দু্ই সহযোগী আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিহত জঙ্গি নেতা সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাইয়ের দুই সহযোগীকে চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার কুমিরা ইউনিয়নের দেলীপাড়া এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন জুলফিকার আলী ও আলাউদ্দীন রুবেল।
পুলিশ জানায়, জঙ্গি কার্যক্রম প্রসারে ২০০১ সালে বাংলা ভাই সীতাকুণ্ডে এসেছিলেন। তখন ওই দুজন বাংলা ভাইয়ের সহযোগী হিসেবে কাজ করতেন।
সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) ইকবাল হোসেন বলেন, জঙ্গি হামলার ঘটনায় ২০০৫ সালে আলাউদ্দীনের বিরুদ্ধে দুটি মামলা হয়। ওই বছরই গ্রেপ্তার হন তিনি। ১০ বছর সাজা খাটার পর গত বছরের আগস্টে জেল থেকে ছাড়া পান তিনি। জুলফিকারের বিরুদ্ধেও ২০০৫ সালে একই অভিযোগে মামলা হয়। তিনিও ছয় বছর সাজা খাটার পর কয়েক বছর আগে কারাগার থেকে বের হন।