সীতাকুণ্ডে বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যা আটক ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারী ইউনিয়নের ইমাম নগর গ্রামে লায়লা বেগম (৭০) নামে এক বৃদ্ধার লাশ হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ লাশটি উদ্ধার করে।
লায়লা বেগম লন্ডনপ্রবাসী মোজাম্মেল হক বিটুর বাড়ির তত্ত্বাবধায়কের দায়িত্ব পালন করছিলেন। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ওই বাড়ির কাজের বুয়া রিনা আক্তারকে (১৬) আটক করেছে। এ ব্যাপারে সীতাকুণ্ড থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।