সীতাকুণ্ডে যুবকের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ডের একটি পাহাড় থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার দুপুরে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) রাফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, গতকাল সকালে স্থানীয় বাসিন্দারা লাশ দেখতে পেয়ে থানায় খবর দেন।
পরে তিনি ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেন। তিন-চার দিন আগে যুবকটির মৃত্যু হয়ে থাকতে পারে। যুবকটির পরনে
নেভি ব্লু রঙের টি-শার্ট ও বাদামি রঙের প্যান্ট ছিল। তিনি বলেন, যুবকটির গায়ে কোনো আঘাতের চিহ্ন ছিল না।