সীতাকুণ্ডে যুবদল নেতাকে অপহরণের ঘটনায় মামলা
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ছলিমপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম সম্পাদক শাহাদাত হোসেনকে অপহরণের ঘটনায় মামলা হয়েছে।
শাহাদাতের ভাই মো. মাসুদ বলেন, গত বুধবার রাতে শাহাদাত হোসেনের স্ত্রী সাদিয়া আক্তার চারজনের নাম উল্লেখ করে এই মামলা করেন। মামলায় আটজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) আশ্রাফুল ইসলাম প্রথম আলোকে বলেন, জঙ্গল ছলিমপুর গ্রামের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও শাহাদাতকে উদ্ধার করা যায়নি।
সাদিয়া আক্তার বলেন, তিনি তাঁর স্বামীকে জীবিত ফেরত চান।