সীতাকুণ্ডে লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ড রেলস্টেশনের প্ল্যাট-ফর্ম থেকে গতকাল শনিবার অজ্ঞাত- নামা (৭০) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে রেল পুলিশ। ময়নাতদন্তের জন্য লাশটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, নিহত ব্যক্তির পরনে ধুতি ও পাঞ্জাবি ছিল। সীতাকুণ্ড থেকে অন্য কোথাও যাওয়ার উদ্দেশ্যে প্ল্যাটফর্মে অপেক্ষা করার সময় ওই ব্যক্তি হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। ওই ব্যক্তির শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই।