সীতাকুণ্ডে শিশু ধর্ষণের চেষ্টা, গ্রেপ্তার ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের সীতাকুণ্ডে ত্রিপুরা সম্প্রদায়ের একটি শিশুকে (১২) ধর্ষণচেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ।
এ ঘটনায় করা মামলার তদন্ত কর্মকর্তা সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) জাহিদুল করিম জসিম প্রথম আলোকে বলেন, শিশুটি ষষ্ঠ শ্রেণির ছাত্রী। গত সোমবার বেলা আড়াইটার দিকে সে পাহাড়ি ছড়ায় গোসল করতে যায়। ওই সময় এক ব্যক্তি ছড়ার পাশে জমিতে কাজ করছিলেন। একপর্যায়ে ওই ব্যক্তি শিশুটিকে ধর্ষণের চেষ্টা করেন। শিশুটির চিৎকারে তার পরিবারের সদস্যরা ঘটনাস্থলে ছুটে গেলে ওই ব্যক্তি পালিয়ে যান।
পুলিশ জানায়, শিশুটির বাবা ধর্ষণের চেষ্টার অভিযোগে ওই ব্যক্তিকে আসামি করে সীতাকুণ্ড থানায় মামলা করেছেন। গতকাল মঙ্গলবার ভোরে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।