সীতাকুণ্ডে শিশু ধর্ষণের চেষ্টা, গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ডের বারৈয়ারঢালা ইউনিয়নে একটি শিশুকে (১০) ধর্ষণের চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রায়হান উদ্দিন রেহান প্রথম আলোকে বলেন, তাঁর ইউনিয়নে একটি পাহাড়ের পাশে হরিজন সম্প্রদায়ের কয়েকটি পরিবারের বসবাস। গত বুধবার সন্ধ্যায় এক ব্যক্তি একটি পরিবারের একটি শিশুটি ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় শিশুটির চিৎকারে স্থানীয় বাসিন্দাদের এগিয়ে আসতে দেখে ওই ব্যক্তি পালিয়ে যান। পরে শিশুটির মা তাঁকে (চেয়ারম্যান) বিষয়টি জানালে তিনি লোক পাঠিয়ে গত বৃহস্পতিবার সন্ধ্যায় ওই ব্যক্তিকে ধরে পুলিশে সোপর্দ করেন।
সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, এ ঘটনায় গত বৃহস্পতিবার রাতে শিশুটির মা সীতাকুণ্ড থানায় মামলা করেছেন। তিনি বলেন, গ্রেপ্তার ব্যক্তিকে গতকাল শুক্রবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
কিশোরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ: সাতকানিয়া প্রতিনিধি জানান, চট্টগ্রামের সাতকানিয়ায় একটি শিশুকে (৮) ধর্ষণের অভিযোগে গত বৃহস্পতিবার রাতে এক কিশোরকে (১৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ ও শিশুটির পরিবারের ভাষ্যমতে, ২ অক্টোবর বিকেলে ওই কিশোর নিজের বাড়িতে নিয়ে শিশুটিকে ধর্ষণ করে। এ সময় ওই কিশোরের মা-বাবা বাড়িতে ছিলেন না।
সাতকানিয়া থানার এসআই ইয়াসির আরাফাত বলেন, শিশুটির বাবা থানায় মামলা করেছেন। এরপর ওই কিশোরকে গ্রেপ্তার করা হয়। তিনি বলেন, শিশুটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।