সীতাকুণ্ডে শিশু ধর্ষণের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নে নয় বছরের একটি শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে গতকাল শুক্রবার সিরাজুল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সিরাজুলের বাড়ি নোয়াখালীর সেনবাগ উপজেলায়। তিনি সীতাকুণ্ডে শ্বশুরবাড়িতে থাকেন।
শিশুটির মা প্রথম আলোকে বলেন, গত বৃহস্পতিবার দুপুরে তাঁর মেয়ে বাড়ির পাশে একা খেলা করছিল। এ সময় সিরাজুল তার মুখ চেপে ধরে পাশের একটি শৌচাগারে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। স্থানীয় এক নারী বিষয়টি টের পেয়ে তাঁর মেয়েকে উদ্ধার করেন। শুক্রবার রাতে তিনি এ ঘটনায় সীতাকুণ্ড থানায় মামলা করেছেন।
সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) আশ্রাফুল আলম প্রথম আলোকে বলেন, অভিযোগ পাওয়ার পর সিরাজুলকে গ্রেপ্তার করা হয়েছে।