সীতাকুণ্ডে ২২ মোটরসাইকেল জব্দ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পৃথক দুই স্থানে অভিযান চালিয়ে ২২টি মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ। বিভিন্ন অপরাধের অভিযোগে আরও ৮৪টি গাড়ির বিরুদ্ধে মামলা করা হয়েছে।
সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন খান প্রথম আলোকে বলেন, সীতাকুণ্ড সদর ও ফৌজদারহাট পুলিশ ফাঁড়ি এলাকায় মোটরসাইকেলের তল্লাশি চালানো হয়। এতে ড্রাইভিং লাইসেন্স, লাইসেন্স নবায়ন না থাকা, বিমা না থাকা, হেলমেট না থাকায় এবং উল্টো পথে গাড়ি চালানোর অপরাধে ৮৪টি মোটরসাইকেলের মালিককে জরিমানা করা হয়েছে। কোনো কাগজপত্র না থাকায় ২২টি গাড়ি জব্দ করে রাখা হয়েছে।